রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দশ দিনের চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সকালে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এবং চিকিৎসকদের উপস্থিতিতে তিনি হাসপাতাল থেকে বিদায় নেন।
গত ২রা আগস্ট এই হাসপাতালে জামায়াত আমিরের হার্টে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। আজ সকালে হাসপাতাল থেকে রিলিজ উপলক্ষে এক সংবাদ ব্রিফিং এ জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আল্লাহর ইচ্ছায় ভালো আছেন, সুস্থ আছেন। তিন সপ্তাহ বাসায় বিশ্রামের পর ইনশাআল্লাহ তিনি আমাদের সাথে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন। ডাক্তার তাহের আমিরের জন্য যারা দোয়া করেছেন তাদের শুভেচ্ছা জানিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ।